
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭

বুধবার (৭ অক্টোবর) সকালে আধুনিক ৫টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে পায়রা বন্দরে নোঙর করেছে চীনা পতাকাবাহী জাহাজ। ছবি: সময় সংবাদ
দীর্ঘ দুই বছর পর আধুনিক যন্ত্রপাতি নিয়ে পায়রা সমুদ্র বন্দরের প্রথম টার্মিনালে ভিড়েছে মাদার ভ্যাসেল। চায়নার পতাকাবাহী ‘ফান ঝৌ-৬’ নামে জাহাজটি বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় আধুনিক ৫টি কার্গো হ্যান্ডিলিং ইকুইপমেন্ট নিয়ে সরাসরি টার্মিনালে নোঙর করে।
আধুনিক এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে ৮০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি কোয়ে গ্যান্টি ক্রেন, ৪০ টন ধারণক্ষমতা সম্পন্ন দুটি টায়ার্ড গ্যান্টি ক্রেন ও ৮০ হাজার টন ক্ষমতা সম্পন্ন একটি মোবাইল হারবার ক্রেন। বন্দরের প্রথম টার্মিনালে কার্গো ও কন্টেইনার হ্যান্ডিলিং কার্যক্রম আরও আধুনিক ও দ্রুত করতে এসব ইকুইপমেন্ট ক্রয় করা হয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ।
১৬৮ মিটার দৈর্ঘ্য ও ৬ মিটার গভীরতা নিয়ে এ জাহাজটি ১৮ সেপ্টেম্বর চায়নার পিংতান বন্দর থেকে পায়রার উদ্দেশে ছেড়ে আসে।
এর আগে ২০২৪ সালের ১৫ মে ৫০ হাজার মেট্রিকটন পাথর নিয়ে ‘এমভি জেইন’ নামে একটি জাহজ এবং একই বছর ১ নভেম্বর ৪৮ হাজার মেট্রিক টন পাথর নিয়ে ‘এমভি ডা হং-১৬’ নামে অপর একটি মাদারভ্যাসেল সরাসরি বন্দরের প্রথম টার্মিনালে বার্থিং করে পণ্য খালাস করে।
এ বিষয়ে পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল সৈয়দ সাইফ-উল ইসলাম জানান, এই বন্দরটি এখন পুরোপুরি প্রস্তুত। এখন শুধু নাব্যতা সংকটই মূল সমস্যা। তবে বন্দরের সক্ষমতা বাড়াতে রাবনবাদ চ্যানেলের নাব্যতা সংকট দূরীকরণে ড্রেজিংয়ের পাশাপাশি পায়রাকে ডিজিটালাইজড পোর্ট হিসেবে গড়ে তুলতে কাজ চলমান রয়েছে।