
দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার
বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২০:৫৭

ডিবিএর লোগো
এ বিষয়ে ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি চিঠি গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে দেয়া হয়েছে। এর অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছেও পাঠানো হয়েছে।
ডিবিএ বলেছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও এর উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রেখেছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত এ তহবিল গঠন করতে পারে। এর বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা।
ডিবিএর প্রস্তাব অনুযায়ী, তহবিলের সীমা ৩০০ কোটি টাকা করার পাশাপাশি এর মেয়াদ ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়াতে হবে।
সংগঠনটি মনে করে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও এ সুবিধা অব্যাহত ও সম্প্রসারিত হলে পুঁজিবাজারে তারল্য, গভীরতা ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার হবে।
পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা প্রকাশ করেছে ডিবিএ।