
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
এস এম রাশেদ
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ২১:৫৪

কুষ্টিয়ায় থানা থেকে লুট হওয়া আস্ত্র ও গুলি উদ্ধার। ছবি: সংগৃহীত
দুই বছর পরও কুষ্টিয়া সদর থানা থেকে লুট হওয়া ৫৫টি অস্ত্রের মধ্যে ২১টি অস্ত্র উদ্ধার হয়নি। উদ্ধার হয়নি একই সময়ে লুট হওয়া সাড়ে তিন হাজারের বেশি গোলাবারুদের মধ্যে প্রায় দুই হাজার ৭০০ গুলি। এসব অস্ত্র এবং বিপুল গোলাবারুদ এখন কোথায়? মারাত্মক হুমকি হয়ে ঘুরছে এসব মারণাস্ত্র। এতে জননিরাপত্তা চরম ঝুঁকির মুখে পড়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
পুলিশের দাবি, লুট হওয়া অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করা হয়েছে। তবে স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে উদ্ধার না হওয়া অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেয়া প্রয়োজন।
জেলা পুলিশের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্ট কুষ্টিয়া সদর থানা থেকে ৫৫টি অস্ত্র ও সাড়ে তিন হাজারের বেশি গোলাবারুদ লুট হয়। পরবর্তীতে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ৩৮টি অস্ত্র ও প্রায় এক হাজার ১০০ গুলি উদ্ধার করা হয়েছে। তবে এখনো ২১টি ব্যবহারযোগ্য অস্ত্র ও প্রায় দুই হাজার ৭০০ গুলি উদ্ধার করা সম্ভব হয়নি। স্থানীয়দের আশঙ্কা, লুট হওয়া এসব অস্ত্র দ্রুত উদ্ধার করা না হলে অপরাধমূলক কর্মকাণ্ডে সেগুলোর ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে বিরূপ প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তাই দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্রগুলোর অবস্থান শনাক্ত ও উদ্ধারে গোয়েন্দা তৎপরতাও জোরদার করা হয়েছে।’
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদও জানান, লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।