
শিশু রামিসা ধর্ষণ-হত্যা: হাইকোর্টের রায় মঙ্গলবার
বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৩:৪২

নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানিয়েছেন, প্রথম ধাপে এক হাজার ২৬টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ নভেম্বর) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং স্মার্ট জাতীয় পরিচয়পত্রের উৎপাদন ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
ইসি সানাউল্লাহ জানান, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫০ ইউনিয়নে ভোট হবে।
প্রথম ধাপের ভোটের ৫০ দিন আগে তফসিল ঘোষণা করা হবে বলে জানান তিনি।
তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সব দলের সাথে ডিসেম্বরের ১০ তারিখের আগে সংলাপ করবে ইসি।
প্রাসঙ্গিক: