
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৬:২১

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদের কুলখানি অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতারা। ছবি: সংগৃহীত
বিএনপির সদ্য প্রয়াত বাণিজ্যবিষয়ক সম্পাদক মরহুম সালাউদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনায় কুলখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) জুমার নামাজের পর রাজধানীর শ্যামপুরে এই আয়োজন করা হয়।
শ্যামপুরের লাল মসজিদ ও স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এই কুলখানি ও দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় সালাউদ্দিন আহমেদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার দীর্ঘ রাজনৈতিক জীবনের অবদান স্মরণ করেন উপস্থিত নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস, দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ও নাসির উদ্দিন অসীম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, যুব বিষয়ক সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল, ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর এমপি, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবিন, সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রওনাকুল ইসলাম শ্রাবণসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।