
দীপাবলিতে মুক্তি পাচ্ছে ‘রামায়ণ’, দেখা যাবে ওটিটিতেও
সুনয়না বৃষ্টি
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১৭:৬

শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীর দিন ঢাকেশ্বরী মন্দিরে বৌদির সঙ্গে চিত্রনায়ক বাপ্পি চৌধুরী (বামে)। ফাইল ছবি
স্ত্রীকে নিয়ে শারদীয় দুর্গাপূজার উৎসব উদ্যাপন করেছেন ঢালিউড চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যমের একাধিক কিছু পেজ থেকে এ খবর ছড়াচ্ছে। বিষয়টি নিয়ে সময় সংবাদের সঙ্গে কথা বলেন নায়ক।
গত বুধবার (২১ অক্টোবর) শারদীয় দুর্গাপূজার দশমীর দিন রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে দেবী দুর্গার দর্শন করেন বাপ্পি। সঙ্গে ছিলেন পরিবারের সদস্যরাও। সবাইকে নিয়ে দেবী দুর্গার বিদায়ী মুহূর্ত নাচে গানে রঙিন করে তোলেন নায়ক। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হয়।
ভাইরাল হওয়া কিছু ভিডিওতে দাবি করা হয়, স্ত্রীকে নিয়ে এবারের শারদীয় দুর্গাপূজার উৎসব উদ্যাপন করেছেন বাপ্পি। মেতে উঠেছিলেন সিঁদুর খেলায়।
ঘটনা সম্পর্কে জানতে নায়কের সঙ্গে যোগাযোগ করা হলে সময় সংবাদকে বাপ্পি চৌধুরী বলেন,
ভাইরাল ভিডিওটা আমি দেখেছি। কী আর বলবো! আমার বৌমণিকে বৌ বানিয়ে দেয়া হয়েছে। সে আমার বৌমণি, বৌ না।
অর্থাৎ যে নারীকে বাপ্পির বউ বলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে তিনি আসলে নায়কের বড় ভাইয়ের বউ।
বাপ্পি বলেন,
পরিবারের সবার সঙ্গে মন্দিরে গিয়েছিলাম। বাবা, বড় ভাই, বড় ভাইয়ের বৌ, পরিবারের ছোট সদস্যরা সবাই ছিল। কিন্তু সেখানে আমার কোনো বৌ ছিল না। বিয়ে করলে সবাইকে জানিয়ে করবো। নিজের বৌকে লুকিয়ে রাখবো না।
২০১২ সালে জাজ মাল্টিমিডিয়ার প্রথম ডিজিটাল চলচ্চিত্র ‘ভালোবাসার রঙ’ দিয়ে রুপালি পর্দায় পা রাখেন বাপ্পি চৌধুরী। এরপর দর্শকদের উপহার দিয়েছেন একের পর এক সিনেমা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘অন্যরকম ভালোবাসা’, ‘জটিল প্রেম’, ‘রোমিও’, ‘আজব প্রেম’, ‘প্রেম প্রেম পাগলামি’, ‘তবুও ভালোবাসি’, ‘সুইট হার্ট’, ‘আপন মানুষ’, ‘নায়ক’, ‘দাগ হৃদয়ে’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’, ‘ডেঞ্জার জোন’ ইত্যাদি।