
নড়াইলে প্রকৌশলীর বাড়িতে কোটি টাকার মালামাল লুটের অভিযোগ
প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ: রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৪:১৮

ধর্ষণে অভিযুক্ত বিপ্লব
টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের শিশুকে ধর্ষণ ও নাক-মুখ থেতলে দেয়ার ঘটনায় অভিযুক্ত বিপ্লব (২২) অবশেষে গ্রেফতার হয়েছেন।
রোববার (১ নভেম্বর) দুপুরে শহরের পার্ক বাজার এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়।
এর আগে, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে মেয়েটিকে মায়ের কাছ থেকে নিচে যায় বিপ্লব। অনেক খোঁজখুঁজি করেও মেয়েকে পাওয়া যায় না। এক পর্যায় বিপ্লব মায়ের কাছে তিনটি চিপস নিয়ে হাজির হয়। মেয়ের কথা জানতে চাইলে, সে নানান তালবাহনা শুরু করে।
পরে জানা যায়, মেয়েকে এক রিকশাচালক হাসপাতালে ভর্তি করেছে।
আরও খোজ নিয়ে শিশুটির মা জানতে পারেন, বিপ্লব কেন্দ্রীয় কালিবাড়ীর চতুর্থ তলায় নিয়ে গিয়ে মেয়েকে ধর্ষণ করেছে। এসময় কান্না করায় তার নাক-মুখ থেতলে দিয়েছে।
শিশুটিকে দেখতে শনিবার দিবাগত রাতে স্থানীয় সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জেলা প্রশাসক, পুলিশ সুপার হাসপাতালে ছুটে যান।