
মোহাম্মদপুরে চিকিৎসার কথা বলে নারীকে ধর্ষণ, কথিত পীর গ্রেফতার
বাংলাদেশ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৭:৪১

টঙ্গীর গাজীপুরায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র আহত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা নিরাপদ পারাপারের জন্য জরুরি ভিত্তিতে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে টঙ্গীর গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা।
আহত জাবের হোসেন ওই মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী। স্থানীয়রা জানান, দুপুরে সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি বাস জাবেরকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা দলে দলে সড়কে নেমে আসেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীদের অভিযোগ, মহাসড়কের গুরুত্বপূর্ণ এই পয়েন্টে নিরাপদে পারাপারের কোনো ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও শিক্ষার্থীরা। বারবার দাবি জানানো সত্ত্বেও এখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। স্থায়ী সমাধানের সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলে জানান।
অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয়পাশে কয়েক কিলোমিটার জুড়ে বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপপুলিশ কমিশনার (অপরাধ) এস এম শফিকুল ইসলাম জানান, ‘শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের দাবি ও ক্ষোভের বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।’