
পাবনায় হাটের ইজারা নিয়ে গোলাগুলি, ২ জন নিহত

ফাইল ছবি
গাজীপুর মহানগরের কাশিমপুরে রান্নার গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। দগ্ধদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দুপুর ২টার দিকে দগ্ধদের ঢাকায় নিয়ে আসা হয়।
দগ্ধরা হলেন: মো. রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা (১৮) এবং এক বছর বয়সী শিশু মো. রহিম। তাদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের প্রায় ৪০ শতাংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এছাড়া আরিফা বেগমের ৫ শতাংশ, ফারিয়ার ৮ শতাংশ, রোজিনার ১ শতাংশের কম এবং শিশু রহিমের শরীরের ১ শতাংশের কম অংশ পুড়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (জরুরি বিভাগ) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাতে জানা গেছে, দগ্ধ সবাইকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে।