
শনিবার যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১২

বিকাশের মাধ্যমে অভিযুক্তদের দেয়া একাধিক মোবাইল নম্বরে মুক্তিপণের সর্বমোট ৫ লাখ টাকা পাঠানো হয়। বিজ্ঞপ্তি
লিবিয়ায় এক বাংলাদেশি নাগরিককে জিম্মি করে তার পরিবারের থেকে মুক্তিপণ দাবি এবং অর্থ আদায়ের ঘটনায় মানব পাচারকারী চক্রের সঙ্গে জড়িত দুই সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি।
নাটোরের সিংড়া বাজার এলাকা থেকে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে রয়েছেন মো. মনোয়ার হোসেন (৪০) ও সোহেল রানা (৪৫)।
তদন্তে জানা যায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের বাসিন্দা মো. আব্দুস সামাদের (৭০) ছেলে মো. সাইফুল (৩৯) পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে লিবিয়ায় পাড়ি জমান। কিন্তু প্রবাসে গিয়ে তিনি মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন।
গত বছরের আগস্টে লিবিয়ার একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের স্ত্রীর মোবাইল ফোনে কল করে জানানো হয়, সাইফুলকে জিম্মি করা হয়েছে। জীবিত ফেরত চাইলে ৩০ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে, অন্যথায় তাকে হত্যা করা হবে। অপহরণকারীরা আরও জানায়, মুক্তিপণের অর্ধেক টাকা পরিশোধ না করা পর্যন্ত সাইফুলের সঙ্গে কথা বলতে দেয়া হবে না।
সন্তানের জীবন রক্ষায় সাইফুলের পরিবার বিভিন্ন সময়ে বামনডাঙ্গার একটি দোকান থেকে বিকাশের মাধ্যমে অভিযুক্তদের দেয়া একাধিক মোবাইল নম্বরে সর্বমোট ৫ লাখ টাকা পাঠায়। পরিবারের প্রত্যাশা ছিল, টাকা পরিশোধের পর অন্তত ছেলের সঙ্গে কথা বলতে পারবে এবং তাকে ফিরে পাওয়ার পথ তৈরি হবে। কিন্তু পাঁচ লাখ টাকা পাওয়ার পরও অপহরণকারীরা সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেয়নি।
পরে সোহেল নামে একজন সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানায়, সাইফুলের বিষয়ে তার কাছে সব তথ্য রয়েছে এবং প্রয়োজনে নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসবে। এ আশ্বাস দিয়ে সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। কিন্তু সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে অন্য একটি মোবাইল নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের ব্যক্তিদের কাছে সাইফুল আটক রয়েছে এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে।
এ ঘটনায় সাইফুলের বাবা বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তের ধারাবাহিকতায় প্রাপ্ত তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করা হয়। পরবর্তীতে সিআইডির একটি দল অভিযান পরিচালনা করে নাটোর জেলার সিংড়া বাজার থেকে মো. মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদ এবং মামলার অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে মানব পাচারের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত, পাচারের রুট এবং লিবিয়ায় আটক সাইফুলের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের কার্যক্রম চলছে। এ ঘটনার নেপথ্যে থাকা দেশীয় ও আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারে সিআইডির কার্যক্রম অব্যাহত রয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ বলেন, বিদেশে কর্মসংস্থানের প্রলোভনে প্রতারণা ও মানব পাচারের মতো অপরাধ প্রতিরোধে সিআইডি বদ্ধপরিকর। বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। মামলাটির তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
প্রাসঙ্গিক: