
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১৭:৩

মৌয়াল বাবলু গাজীকে ক্ষতিপূরণের চেক তুলে দেয়া হচ্ছে।
সুন্দরবনে বাঘের আক্রমণে আহত মৌয়াল বাবলু গাজীকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছে বন বিভাগ। বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় খুলনা বন সংরক্ষকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগীর হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেওয়া হয়।
সরকারের ‘বন্যপ্রাণী দ্বারা আক্রান্ত জানমালের ক্ষতিপূরণ বিধিমালা’ অনুযায়ী এ আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ১০ মে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাছিকাটা এলাকার পায়রাটুনি খালে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণের শিকার হন গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৌয়াল বাবলু গাজী। বাঘের আক্রমণে গুরুতর আহত বাবলুকে তার সঙ্গীরা প্রায় ১০ মিনিটের চেষ্টায় উদ্ধার করেন।
ক্ষতিপূরণের চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় বন কর্মকর্তা এজেডএম হাসানুর রহমান, সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলামসহ বন বিভাগের কর্মকর্তা, জেলে, বাওয়ালি ও মৌয়ালরা।
অনুষ্ঠানে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়, বনসংলগ্ন এলাকার মানুষের জীবন ও জীবিকার ঝুঁকি কমানো এবং বন্যপ্রাণীর আক্রমণে আহত ব্যক্তিদের দ্রুত চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার কাজ করছে।
এ ছাড়া লোকালয়ে বাঘের প্রবেশ ঠেকাতে স্মার্ট পেট্রোলিং, নাইলন ফেন্সিং ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের কার্যক্রম জোরদার করা হচ্ছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণের পাশাপাশি স্থানীয় মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে কাজ করছে বন বিভাগ।
খুলনা বন সংরক্ষক ইমরান আহমেদ বলেন, এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক ও সচেতনতামূলক ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।
প্রাসঙ্গিক: