
ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার দুই
বাংলাদেশ
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৮:৪৫

৮ হাজার টাকার জাল নোটসহ আটক ফখরুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোংলায় ‘জাল টাকা কারবারি চক্রের এক সদস্য’কে আটক করেছে স্থানীয় লোকজন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় তার কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে মোংলা পৌর শহরের প্রধান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ফখরুল ইসলাম (৪৫) পটুয়াখালীর বাউফল উপজেলার দাসপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে ফখরুল বাজারের একটি পান দোকানে গিয়ে এক হাজার টাকার নোট ভাঙাতে চান। দোকানি নোটটি জাল বুঝতে পেরে তাকে টাকা ফেরত দেন। পরে বাজারের এক ভিক্ষুকের কাছ থেকে ২০ টাকা দিয়ে এক হাজার টাকার আরেকটি জাল নোট ভাঙিয়ে নেন তিনি।
বিষয়টি আগের ওই দোকানির নজরে এলে স্থানীয় লোকজনকে নিয়ে ফখরুলকে আটক করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে তাকে থানায় নেওয়া হয়।
পুলিশ জানায়, ফখরুলের কাছ থেকে ৮ হাজার ৫০০ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তিনি দাবি করেছেন, ভোলার মো. আলাউদ্দিন নামে এক ব্যক্তি তাকে এসব জাল টাকা সরবরাহ করেছেন। সকাল থেকে ৯ হাজার টাকার জাল নোট ভাঙানোর চেষ্টা করছিলেন বলেও জানিয়েছেন তিনি।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান বলেন, আটক ফখরুলের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তার বিরুদ্ধে চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও মাদারীপুরে জাল টাকা-সংক্রান্ত চারটি মামলা রয়েছে।