
এই দেশে আমার যতটা অধিকার আপনাদেরও ততটুকু, চট্টগ্রামের মণ্ডপে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১৪:১০

রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে কথা বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সময় সংবাদ
চব্বিশের গণ-অভ্যুত্থানও বিতর্কিত করতে একটি মহল চেষ্টা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
সব সনাতনী ভাইবোনদের প্রতি নবমীর শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীনের সময় কোনো ধর্ম দেখা হয়নি। ঠিক তেমনি দেশ স্বাধীনের পরে বিভিন্ন সময় গণতন্ত্র হমকিতে পড়েছিল, ততবারই দেশের মানুষে ধর্ম-বর্ণ ভুলে রাস্তায় নেমে এসেছিল। চব্বিশের গণ-অভ্যুত্থানে নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য সব পেশা ও ধর্মের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আগামী দিনে আমরা যদি প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চাই, আমাদের এক হয়ে কাজ করতে হবে।
তারেক রহমান বলেন, বর্তমান সরকারকে মানুষ নির্বাচিত করেছে। যারা ভোট দিয়েছেন বা দেননি সবার জন্য কাজ করতে চাই। সব এলাকার উন্নয়ন সমবণ্টন করে কাজ করতে চাই। গত একনেক মিটিংয়ে এ এলাকার মানুষের প্রয়োজনে প্রকল্প নেয়া হয়েছে।
‘একসঙ্গে কাজ করতে হবে, হাত ধরে এগিয়ে যেতে হবে। বর্তমান সরকার যে ঐক্য তৈরি করতে চাচ্ছে, সেখানে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। মুক্তিযুদ্ধকে যে দল বিতর্কিত করতে চেয়েছিল, এর ফলাফল ভালো হয়নি। চব্বিশের গণ-অভ্যুত্থানও বিতর্কিত করতে চেষ্টা করছে। আপনাদের প্রতি আহ্বান আপনারা বিভ্রান্ত হবেন না’, যোগ করেন প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, জনগণ দেশে একটি স্থিতিশীলতা চায়। অতীতে আমরা যে রাজনীতি দেখেছি, এর পরিবর্তন আমরা করতে চাই। আজকে নবমীর দিনে দেশের সব ধর্মের মানুষের কাছে আমরা প্রত্যাশা থাকবে, সবাই মিলে যেন একসঙ্গে কাজ করতে পারি। হাজার বছর যেন শান্তিতে থাকতে পারি।