
শিশু হাসপাতালে নিজ কক্ষে চিকিৎসকের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রতিবেদক, রংপুর
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১৮:৪১

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। ছবি: সময় সংবাদ
জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর আপত্তি আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক আবদুল্লাহ আল জাবের। একইসঙ্গে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সরকারের সমালোচনা করেছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে রংপুর নগরীর প্রেসক্লাব চত্বরে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবিতে আয়োজিত ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচিতে এসব কথা বলেন আবদুল্লাহ আল জাবের।
তিনি বলেন, জুলাই সনদে সব রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। সনদের যেসব বিষয়ে আপত্তি রয়েছে, সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করে দ্রুত বাস্তবায়ন করতে হবে। শহীদদের রক্তের প্রতি সম্মান জানিয়ে সরকারকে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান তিনি।
সরকারের আট মাসের কার্যক্রমের সমালোচনা করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক বলেন, বিচারহীনতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে উদ্বেগ বাড়াচ্ছে। শহীদ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও দাবি জানান তিনি।
কর্মসূচিতে শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারসহ তিন দফা দাবি তুলে ধরেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।