
ইনানীর গ্যাসের আগুন নিয়ন্ত্রণে আধুনিক যন্ত্রপাতি নিয়ে মাঠে বাপেক্স
বাংলাদেশ
ফারুক ভুঁইয়া রবিন
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২৪

ফ্যাসিস্ট আমলে দুর্নীতির অন্যতম খাত ছিলো জ্বালানি। নিজস্ব সক্ষমতা বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরতায় লুটপাট আর বিশেষ বিধানের নামে কাজ দেয়া হতো পছন্দের ব্যক্তি-প্রতিষ্ঠানকে। ২০টি কূপ খননে বাপেক্সের বদলে রুশ প্রতিষ্ঠানকে কাজ দেয়ায় বাড়তি গুনতে হয়েছে ২৪ কোটি ডলার। বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতি সীমাহীন অনিয়মে ঝুঁকিতে পড়েছে দেশের অর্থনীতি, চাপ বাড়িয়েছে রিজার্ভে।
অন্তর্বর্তী সরকারের সময় প্রকাশিত অর্থনৈতিক শ্বেতপত্রে দেখা যায়, আওয়ামী লীগের আমলে জ্বালানি খাতের অনেক সিদ্ধান্তই ছিলো রাজনৈতিকভাবে নেয়া। যার মাশুল গুনছে গ্যাস সঞ্চালন প্রতিষ্ঠান জিটিসিএল। আমদানি নির্ভরতা বাড়ায় গ্যাস কেনায় বছরে ৩ হাজার কোটি লোকসানের তথ্য উঠে এসেছে শ্বেতপত্রে। স্থানীয় গ্যাস সরবরাহ বাড়ানোর পরিবর্তে আমদানি নির্ভরতায় তৈরি হয়েছে নানা দুর্নীতির সুযোগ। শ্বেতপত্রে দেখা যায়, টেন্ডারের মাধ্যমে এলএনজি কেনায় ২৩টি কোম্পানি শর্ত পূরণ করলেও কাজ দেয়া হয় ১২টি প্রতিষ্ঠানকে।
অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন ও জ্বালানি চুক্তি পর্যালোচনা কমিটির সদস্য ড. জাহিদ হোসেন বলেন, প্রাইমারি এনার্জির ক্ষেত্রে জোগানের দিকে মনোযোগ দেয়া হয়নি। শুধু এলএনজি টার্মিনাল করা এলএনজি আমদানি এগুলো দিয়ে বিদ্যুৎখাত এবং ফার্টিলাইজার, ডমেস্টিক, ইন্ডাস্ট্রির অন্যান্য চাহিদা মেটানোর দিকেই বিগত সরকার হেঁটেছিল। অফসোর গ্যাস এক্সপ্লোরেশনের জন্য। সময় মতো তখন যদি কাজটা করা হতো এতোদিনে কিছু ফলাফল দেখতে পেতাম। বঙ্গোপসাগরের নিচে যদি মিয়ানমার, ভারত গ্যাস পেয়ে থাকে, আমাদের না পাওয়ার কোনো কারণ নেই।
কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক ড. এম শামসুল আলম বলেন, গ্যাস উন্নয়ন তহবিল দেয়া হয়েছিল, সেই তহবিলের টাকা তো জাতীয় সক্ষমতা উন্নয়নে খরচ হয়নি। ২০২২ সালে গণশুনানিতে দেখা গেল ৬৫ শতাংশ টাকা খরচই হয়নি। ব্যাংকে পড়ে আছে। এগুলো সব ফিক্স ডিপোজিট হয়ে আছে। অভিযোগ আছে বাপেক্স গ্যাস তোলে না। কনট্রাকটরদের দিয়ে তোলায়। বাপেক্সের আওতাধীন কোম্পানি, জায়গা, ব্লক, গ্যাস ফিল্ডগুলো। বাপেক্স উন্নয়ন করে টেন্ডার পায়।
আওয়ামী লীগ আমলে জ্বালানি খাতে অনিয়মের আরেক হাতিয়ার বিশেষ বিধান। এ আইনের আওতায় কাজ দেয়া হয় পছন্দের ব্যক্তি- প্রতিষ্ঠানকে। অর্থনৈতিক শ্বেতপত্র বলছে, রাশিয়ার সরকারি কোম্পানি গ্যাজপ্রমকে যে ২০টি কূপ খননের কাজ দেয়া হয়েছিলো, তার প্রতিটিতে দিতে হয়েছে বাপেক্সের তুলনায় ১২ মিলিয়ন ডলার বেশি। প্রতিযোগিতামূলক দরপত্র প্রক্রিয়া অনুসরণ কূপ খননে সাশ্রয় হতো কয়েক মিলিয়ন ডলার। আবার জ্বালানি অপ্রতুলতা সংকটে ফেলে বিদ্যুৎ খাতকেও।
বিশ্লেষকরা বলছেন, জ্বালানি খাতে অনিয়ম আর বিদেশ নির্ভরতা ঝুঁকিতে ফেলেছে অর্থনীতিকে, চাপ বাড়িয়েছে বৈদেশিক মুদ্রায়।
ড. জাহিদ হোসেন বলেন, কেন্দ্রগুলো বিদ্যুৎ উৎপাদন করতে পারবে কি পারবে না সেটা নির্ভর করছে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। সেখানে গ্যাস দেয়া সম্ভব হবে কিনা। যখন কেন্দ্রগুলো করার সিদ্ধান্ত নেয়া হলো এবং চুক্তিগুলো সই করা হলো তখন কিন্তু গ্যাস পাওয়া যাবে কি যাবে কিনা তা নিশ্চিত করা হয়নি।
ড. এম শামসুল আলম বলেন, পরবর্তীতে সেই উৎপাদন ক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন হয়নি। এরমধ্যে প্লান্ট বসাতে যে ব্যয় হওয়ার হয়ে গেছে। বিদ্যুতের উৎপাদন ব্যয় ঘাটতি হয়েছে। ঘাটতি বৃদ্ধি হওয়ায় সরকারের ভর্তুকি বেড়েছে, মূল্যবৃদ্ধি হয়েছে।
প্রাসঙ্গিক: