
কমনওয়েলথ বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির
প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১৭:৩৩

দিনাজপুরের কাহারোলে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে ৪৫ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। ছবি: সময় সংবাদ
দিনাজপুরের কাহারোলে পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে প্রায় ৪৫ মণ মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে প্রায় দুই লাখ ৭০ হাজার টাকার ক্ষতির মুখে পড়ে দিশেহারা হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবার।
শনিবার (২৪ অক্টোবর) রাতের আঁধারে উপজেলার ০৫ নং সুন্দরপুর ইউনিয়নের মালগ্রাম আলামত মেম্বারপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, দলিল সূত্রে পুকুরের মালিক মৃত হাকিমুদ্দিনের চার ছেলে মোহাম্মদ মফিজ আলী, মোহাম্মদ আব্দুল ফারুক, মোহাম্মদ পিয়ার আলী ও মো. খমির উদ্দীন।
গত ১৮ অক্টোবর নিজেদের পুকুরে মাছ ধরতে গেলে নাসরিন আক্তারের (১৯) ওপর হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে প্রথমে কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন।
ভুক্তভোগী মোহাম্মদ মফিজ আলীর দাবি, পুকুরের পাশে বাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন ধরে ওই পুকুর নিয়ে বিরোধ সৃষ্টি করে আসছেন প্রতিবেশী মো. আব্দুল খালেক। তারই হুকুমে এই কাজ করেছেন মো. মোমিনুল ও মো. তোরাব আলী।
ভুক্তভোগীদের অভিযোগ, ওই হামলার ঘটনার জের ধরেই গত ২৩ ও ২৪ অক্টোবর রাতের আঁধারে পুকুরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৪৫ মণ বিভিন্ন প্রজাতির মাছ মেরে ফেলা হয়। রোববার (২৫ অক্টোবর) সকালে পুকুরে মাছ ভেসে উঠতে দেখে বিষয়টি টের পান তারা।
এ বিষয়ে জানতে চাইলে ৫নং সুন্দরপুর ইউপি চেয়ারম্যান বলেন, ‘বিষয়টি আমি লোকমুখে শুনেছি, দ্রুত সরেজমিনে পরিদর্শন করব।’
পুকুরে মাছ নিধনের অভিযোগ অস্বীকার করে প্রতিবেশী মো. আব্দুল খালেক বলেন, ‘এ ঘটনায় আমরা জড়িত না। আমাদের বিরুদ্ধে অপবাদ দেয়া হচ্ছে।’
এ ব্যাপারে কাহারোল থানায় এসআই আব্দুল হামিদ বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’