
আজ লালমনিরহাট সফরে যাবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
প্রতিবেদক, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১৭:১

অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পুলিশ অভিযান চালায়। ছবি: সময় সংবাদ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুত ও বিক্রির অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে পুলিশ। চার দিনে জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার বস্তা রাসায়নিক সার।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার এলাকায় অভিযান চালানো হয়। এসময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তারও বেশি সার জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত চার দিন থেকে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধারের অভিযান চালানো হচ্ছে। এসময় জব্দ করা হয়েছে প্রায় ২ হাজার বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার।
এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বলেন, সার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায়, এজন্যই অভিযান।
প্রাসঙ্গিক: