
গোপালগঞ্জে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় গ্রেফতার ২৫
শাহ অলিদুর রহমান, মৌলভীবাজার
প্রকাশ: সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ৭:২

মৌলভীবাজারের মাধবপুর লেকে টানা ছুটিতে পর্যটকদের উপচে পড়া ভিড়। ছবি: সময় সংবাদ
দুর্গাপূজার টানা ছুটিতে চায়ের দেশ মৌলভীবাজারের বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে। ঈদুল আজহার পর বিপুলসংখ্যক দর্শনার্থীর উপস্থিতিতে এবার ভালো ব্যবসার মুখ দেখেছেন হোটেল, মোটেল ও রিসোর্টসহ স্থানীয় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
পাহাড়, টিলা আর সবুজে ঘেরা প্রাকৃতিক রূপ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে এসেছেন মৌলভীবাজারে। এতে কমলগঞ্জের মাধবপুর লেক ও লাউয়াছড়া জাতীয় উদ্যান, বড়লেখার পাথারিয়া পাহাড়ের ঝরনা, শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগান, রাবার বাগান, একাত্তরের বধ্যভূমি এবং সদর উপজেলার বার্ড পার্ক অ্যান্ড ইকো ভিলেজসহ বিভিন্ন পর্যটনকেন্দ্রে মুখর পরিবেশ তৈরি হয়।
ঢাকা থেকে শ্রীমঙ্গলে ঘুরতে আসা পর্যটক মো. মাসুদ সময় সংবাদকে জানান, ছুটির সুযোগে প্রথমবার পরিবার নিয়ে তিনি শ্রীমঙ্গলে এসেছেন। সাজানো-গোছানো পাহাড় ও চা-বাগানের নান্দনিক পরিবেশ দেখে তিনি মুগ্ধ। তবে সোহানা নামের আরেক নারী পর্যটক জানান, প্রাকৃতিক সৌন্দর্য চমৎকার হলেও কটেজ, রিসোর্ট ও হোটেলগুলোর ভাড়া তুলনামূলক অনেক বেশি। যা মধ্যবিত্ত পরিবারের জন্য বেশ ব্যয়বহুল। পাশাপাশি সড়কের বেহাল দশা ও নিরাপত্তাজনিত ঘাটতি দূর করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
এদিকে পর্যটকদের পদচারণায় চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় পর্যটন অর্থনীতি। জেলার পাঁচতারকা মানের হোটেল থেকে শুরু করে সাধারণ রিসোর্ট, কটেজ, রেস্তোরাঁ ও পরিবহন খাতে ছিল উপচে পড়া ভিড়। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দাবি, এবারের ছুটিতে প্রত্যাশার চেয়েও বেশি ব্যবসা হয়েছে।
শান্তি বাড়ি রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক তানভীরুল আরেফিন লিংকন ও বালিশিরা রিসোর্টের সহব্যবস্থাপক শরীফুল আলম জানান, পূজার টানা ছুটিতে ব্যবসা বেশ ভালো হয়েছে। সামনে শীতের মৌসুম থাকায় এই ইতিবাচক ধারা বজায় থাকবে বলে তারা আশাবাদী।
তবে পর্যটনশিল্পের বিকাশ ও অবকাঠামোগত উন্নয়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পর্যটন উদ্যোক্তা জাহেদ আহমেদ চৌধুরী বলেন, বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটকদের ভিড় বাড়লেও সড়ক যোগাযোগব্যবস্থার কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। এ অবস্থা চলতে থাকলে পর্যটন খাতের দীর্ঘমেয়াদী বিকাশ বাধাগ্রস্ত হবে।
ব্যবসায়ীদের দেয়া তথ্যমতে, দুর্গাপূজার ছুটিতে মৌলভীবাজারে লক্ষাধিক পর্যটকের সমাগম হয়েছে। পরিকল্পিত অবকাঠামো ও উন্নত যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা গেলে এ খাত থেকে বিপুল রাজস্ব আয় সম্ভব বলে মনে করছেন তারা। এদিকে পর্যটকদের নিরাপত্তায় সতর্ক অবস্থানে ছিল জেলা পুলিশ।