
সাবেক এমপি ও সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান মারা গেছেন
খুলনা ব্যুরো
প্রকাশ: শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১৮:২৪

অভিযুক্ত আনিচুর রহমান পলাশকে কারাদণ্ড দেয়া হয়েছে।
খুলনার ডুমুরিয়ায় ঘোড়া জবাই করে গরুর মাংস বলে বিক্রির অভিযোগে আনিচুর রহমান পলাশ (৪৫) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার খামার থেকে তিনটি জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে। পরে এসব মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত পলাশ উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের কাঞ্চনপুর এলাকার মৃত লুৎফর দফাদারের ছেলে।
এসআরবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ডুমুরিয়ার কাঞ্চনপুর গ্রামের নির্জন এলাকায় টিনশেড ও বেড়া দিয়ে ‘সাউথ বেঙ্গল ক্যাটল’ নামে একটি খামার গড়ে তোলেন পলাশ। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে কম দামে রোগাক্রান্ত ঘোড়া কিনে সেখানে রাখতেন। পরে পাইকারদের চাহিদা অনুযায়ী গভীর রাতে শ্রমিক দিয়ে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও প্যাকেটজাত করতেন। এসব মাংস গরুর মাংস বলে ঢাকা, খুলনাসহ দেশের বিভিন্ন শহরে বিক্রি করা হতো।
এমন তথ্যের ভিত্তিতে শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাত একটার দিকে খামারটি ঘিরে রাখে এসআরবি-৬-এর একটি আভিযানিক দল। পরে ভেতরে ঢুকে সদস্যরা দেখতে পান, তিনটি ঘোড়া জবাই করে মাংস প্যাকেটজাত করে রাখা হয়েছে। আরও একটি ঘোড়া জবাইয়ের প্রস্তুতি চলছিল।
আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে তিন থেকে চারজন শ্রমিক পালিয়ে যান। তবে ঘটনাস্থল থেকে পলাশকে আটক করা হয়। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে শনিবার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার জায়েনুদ্দীন মোহাম্মদ জাহিদ উপস্থিত ছিলেন।
এসআরবি’র-৬-এর উপ-অধিনায়ক মেজর মো. নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে একটি চক্র রুগ্ন, অসুস্থ ঘোড়া কিনে এনে জবাই করে গরুর মাংস বলে বিক্রি করছিল। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই খামারে অভিযান চালিয়ে তিনটি জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার এবং আনিচুর রহমান পলাশকে আটক করা হয়। পরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। উদ্ধার করা মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।