
নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারতের যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু
প্রতিবেদক, পটুয়াখালী
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩:২৯

নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন তরুণীকে হোটেলে নিয়ে আসার অভিযোগে আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১০টায় কুয়াকাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে হোটেল মারওয়া থেকে তাকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক।
দণ্ডপ্রাপ্ত জলিল পটুয়াখালী জেলার কুয়াকাটা পৌর এলাকার ইনছান আলীর ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আব্দুল জলিলের স্ত্রী এবং সন্তান থাকা সত্ত্বেও টিকটকে নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন মেয়েদের প্রেমের ফাদে ফেলে কুয়াকাটার বিভিন্ন হোটেলে নিয়ে আসতেন। পরবর্তীতে মহিপুর থানার এসআই মাসুদের নেতৃত্বাধীন একটি টিম অভিযান করে তাকে আটক করেন। এর আগেও তিনি একই ধরনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাস্থলে তার স্ত্রী মোছা. তামান্না (২০) উপস্থিত ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী এক নারী সাক্ষ্য দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, জলিল দীর্ঘদিন ধরে টিকটকে নিজেকে সেনাবাহিনী পরিচয় দিয়ে একাধিক মেয়েদের সাথে প্রতারণা করেছেন। তাই সরকারি অফিসার হিসেবে মিথ্যা পরিচয় দান পেনাল কোড, ১৮৬০-এর ১৭০ ধারায় তাকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। কেউ নিজেকে সেনাবাহিনী বা ম্যাজিস্ট্রেট কিংবা সরকারি যেকোনো কর্মকর্তা পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে বা প্রতারণা করলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনী বা প্রশাসনকে জানানোর আহ্বান জানান তিনি।
সরকারি কর্মকর্তা বা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণার ঘটনা রোধে এ ধরনের অভিযানে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।