
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৮:১২

ফরিদপুর আদালতের একটি দৃশ্য। ছবি: সংগৃহীত
বুধবার (৭ অক্টোবর) বিকেলে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ আদেশ দেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- মিথ্যা মামলার বাদী গৃহবধূ রিনা আক্তার (৩৫) ও তার স্বামী মাসুদ বেপারী (৪২)। তাদের বাড়ি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালি ইউনিয়নের ওয়াজ হাওলাদারের ডাঙ্গী গ্রামে।
জানা যায়, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একই এলাকার বাসিন্দা জয়নাল হাওলাদারের (৪৫) বিরুদ্ধে আদালতে ধর্ষণচেষ্টার মিথ্যা মামলাটি করেছিলেন রিনা আক্তার। মামলার এজাহারে বলা হয়েছিল, ওই বছরের ২৮ আগস্ট রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হন রিনা। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জয়নাল তাকে জাপটে ধরে মুখ চেপে ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করলে জয়নাল পালিয়ে যান।
বুধবার বিকেলে মামলাটিতে সাক্ষ্য দিতে আদালতে আসেন রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারী। তবে আসামিপক্ষের আইনজীবীদের জেরার মুখে তাদের দায়ের করা মামলাটি যে সম্পূর্ণ মিথ্যা, তা প্রমাণিত হয়। মিথ্যা মামলা করার দায়ে আদালত বাদী রিনা আক্তার ও তার স্বামী মাসুদ বেপারীকে তিন বছরের কারাদণ্ড দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, ‘মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা করার দায়ে বাদী ও তার স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এই রায়ের মধ্য দিয়ে ভবিষ্যতে মিথ্যা মামলা দায়েরের প্রবণতা কমে আসবে বলে মনে করি।’