
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশ: রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ২১:৪৭

চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগার। ছবি: সংগৃহীত
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় গোপনে এক দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে করা মামলায় দুই যুবককে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
কারাগারে যাওয়া দুজন হলেন: সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া গ্রামের মো. কবীর আলীর ছেলে মো. সাকিব আলী (২২) এবং একই এলাকার দুলালের ছেলে সাগর আলী (১৯)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, চরবাগডাঙ্গা ইউনিয়নের বাড়ইপাড়া এলাকায় নিজের বাড়ির নির্মাণকাজ চলাকালে প্রতিবেশী সাকিবের পরিবারকে সাময়িকভাবে থাকার জন্য আশ্রয় দিয়েছিলেন এক দম্পতি। পাশের ঘরে থাকার সুযোগ নিয়ে সাকিব গোপনে ওই দম্পতির অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ করেন। পরে সাকিব ও সাগর মিলে ভিডিওটি ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন।
পুলিশ জানায়, মামলার পর গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের শুকনাপাড়া এলাকা থেকে আসামি সাগর আলীকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে পুলিশ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে, মামলার প্রধান আসামি সাকিব আলী আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, পর্নোগ্রাফি আইনে করা মামলার দ্বিতীয় আসামিকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রাসঙ্গিক: