
ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার: শিক্ষামন্ত্রী
বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৪৫

দুর্ঘটনার পর মহাসড়কে দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি ঘিরে ভিড় করেন পুলিশ ও স্থানীয়রা। ছবি: সংগৃহীত
প্রতিবাদ সভায় যোগ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর। এতে সংসদ সদস্যের প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গেলেও অল্পের জন্য তিনি প্রাণে রক্ষা পেয়েছেন।
তবে এ দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন এবং ১৫ থেকে ২০টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বরইতলা এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরইতলায় আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে গাড়িবহর নিয়ে যাচ্ছিলেন সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম। পথে বরিশালগামী ডলফিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস সামনে থাকা একটি ধানবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
বাসের ধাক্কায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা গাড়িগুলোতে আঘাত করলে একে একে প্রায় ১৫ থেকে ২০টি যানবাহনের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।
এতে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারসহ বহরের বেশ কয়েকটি গাড়ি, যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত ইজিবাইক এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত অর্ধশতাধিক ব্যক্তিকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
প্রাসঙ্গিক:

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ট্রাকের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষ হলে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারটির পেছনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে তিনি অক্ষত আছেন।
এদিকে দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। ফলে রাস্তার উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ভাঙা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়।