
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দুই যুবকের ১০ বছরের সাজা
বাংলাদেশ
বরিশাল ব্যুরো
প্রকাশ: সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১৭:২৭

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সময় সংবাদ
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ‘ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেবে সরকার।’
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, ‘লক্ষ্যে বাস্তবায়নে ৩১ অক্টোবর প্রাথমিক ও নভেম্বরের মধ্যে মাধ্যমিকের সব বই উপজেলা শিক্ষা অফিসগুলোতে পৌঁছে দেয়া হবে; যাতে শিক্ষার্থীরা ফলাফলের দিন হাতে নতুন বই নিয়ে যেতে পারে।’
শিক্ষাব্যবস্থার পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘গ্লোবাল কম্পিটিশনে আমাদের টিকে থাকতে হবে। তাই গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বের হয়ে আসতে হবে। সেজন্য আমাদের সঠিক পদ্ধতিতে এগোতে হবে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে আধুনিকায়ন করতে বাজেট বাড়িয়ে ৫ শতাংশে নেয়ার পরিকল্পনা রয়েছে। কারিগরি শিক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে সাজানো হচ্ছে। সারা দেশের ৯টি পলিটেকনিক কলেজ আধুনিকায়ন করা হচ্ছে। নতুন চারটি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার কাজও শুরু করেছে সরকার। পুরো কারিগরি শিক্ষাব্যবস্থাকে নতুন করে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।’
প্রযুক্তিনির্ভর শিক্ষার প্রসঙ্গে শিক্ষামন্ত্রী জানান, ‘এআই সিস্টেমের মাধ্যমে শিক্ষাকে কীভাবে আরও আধুনিক করা যায়, সে বিষয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা চলছে। পাশাপাশি পরীক্ষার প্রশ্নপত্রের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে উপজেলা পর্যায়ে পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা রয়েছে।’
প্রাসঙ্গিক:
এ সময় অতীতের শিক্ষাব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়ার সময়ে রেখে যাওয়া শিক্ষাব্যবস্থা পরবর্তী সময়ে পিছিয়ে নেয়া হয়েছিল। শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের দায়িত্ব বর্তমান সরকার নিয়েছে বলেও জানান মন্ত্রী।
অনুষ্ঠানে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন। এই বিশ্ববিদ্যালয়ের আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন তৈরির দ্বিতীয় পর্যায়ের প্রকল্প অনুমোদন হয়েছে। একইসঙ্গে ওই প্রকল্পের আওতায় একাডেমিক ভবন-৩ নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের জন্য আরও ৫০ একর জমি বরাদ্দ এবং দুটি ইলেকট্রিক গাড়ি আনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি জনবল সংকট নিরসনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘এই নবীনরাই হবে আগামীর বাংলাদেশ। তাই বৈশ্বিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।’
অনুষ্ঠানে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ।
এর আগে দুপুর ১২টায় নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। পরে আলোচনা সভা এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়।