
শুঁটকি মৌসুমের শুরুতেই বৈরি আবহাওয়ার কবলে দুবলার চরের জেলেরা
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৭

ছবিটি প্রতীকী
মাগুরা সদর উপজেলার বেলনগর এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে বেলনগর এলাকার হাঁস ফার্মের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল্লাহ বেলনগর এলাকার বাকি শেখের ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন পপুলার ফার্মাসিটিক্যালস’র এরিয়া ম্যানেজার মিজানুর রহমান (৪০)। তার বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি গ্রামে।
স্থানীয়রা জানান, সকালে আব্দুল্লাহ শেখ মোটরসাইকেল যোগে মধুখালী বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে বেলনগর হাঁসফার্মের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন আব্দুল্লাহ অপর মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান। সেখান থেকে তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক প্রিন্স মজুদার বলেন, সকালে সড়ক দুর্ঘটনা দুই জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে আব্দুল্লাহ শেখ আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। আহত মিজানুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।