
কৃষিঋণ মওকুফে ১৪ লাখ কৃষকের মুখে হাসি, অর্থনীতিতে নতুন গতি
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৮:৮

নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছবি: সময় সংবাদ
বগুড়ায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক বেশ কয়েকজন নেতাকর্মী এনসিপিতে যোগ দিয়েছেন। তবে তারা জামায়াতের কেউ নন বলে জানিয়েছে বগুড়া মহানগর জামায়াত।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে মহানগরীর আলতাফুন্নেছা খেলার মাঠসংলগ্ন জেলা এনসিপির কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন।
যোগদানকারীদের মধ্যে রয়েছেন হাফেজ গোলাম কিবরিয়া, তিনি বগুড়া শহর জোনের ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং জামায়াতের যুব বিভাগের ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া রয়েছেন মো. আহসান হাবিব, আসিফ মাহমুদ, মো. শাওন, মিনহাজুল আবেদিনসহ অন্যরা। তাদের মধ্যে কেউ ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল, কেউ সদস্য ও বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।
যোগদানকারী হাফেজ গোলাম কিবরিয়া জানান, তারা মোট ৮০ জন এনসিপিতে যোগ দিয়েছেন। তবে দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন প্রায় ১০ জন। অন্যরা উপস্থিত না থাকলেও তারাও দলটিতে যোগ দিয়েছেন।
হাফেজ গোলাম কিবরিয়া বলেন, আমি ব্যক্তিগত ইচ্ছায় এনসিপিতে যোগদান করেছি। আমার মনে হয়েছে, এই দলে যুক্ত হয়ে আরও ভালো কিছু করতে পারব। সামনে থেকে এনসিপিকে এগিয়ে নিতে কাজ করতে চাই। সাধারণ মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিতে চাই।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি বগুড়া শহর শাখা ছাত্রশিবিরের নেতা ছিলাম। জামায়াতের সঙ্গেও যুক্ত ছিলাম। তবে এখন নিজের ইচ্ছায় এনসিপিতে যোগ দিয়েছি। আমার সঙ্গে অর্ধশতাধিক লোকও এনসিপিতে যোগ দিয়েছেন।
এ সময় জাতীয় ছাত্রশক্তির রাজশাহী বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক এ এম জেড শাহরিয়ার জুহিন বলেন, ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতীক এনসিপি। বগুড়ার বিভিন্ন শ্রেণি-পেশার অর্ধশতাধিক মানুষ দলটিতে যোগ দিয়েছেন। তাদের স্বাগত জানাতে পেরে আনন্দিত।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এনসিপি কাজ করছে। দেশের মানুষ পুরোনো ধারার গতানুগতিক রাজনীতির পরিবর্তে নতুন ধারার রাজনীতি প্রত্যাশা করছে। এনসিপি সেই প্রত্যাশা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
শাহরিয়ার জুহিন জানান, তিনি এনসিপি মনোনীত বগুড়া সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছেন। নবাগত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আগামী নভেম্বরের মধ্যে বগুড়া জেলার প্রতিটি ইউনিয়নে দলের কার্যক্রম পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে ওয়ার্ড পর্যায়েও সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা হবে।
তিনি জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে উপজেলা কমিটি গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। আগামী দিনে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে এনসিপিকে সাধারণ মানুষের আরও কাছে নিয়ে যেতে চান তারা।
বগুড়া মহানগর জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক ইকবাল হোসেন জানান, যারা জামায়াত-শিবির পরিচয়ে এনসিপিতে গিয়েছে তারা জামায়াতের কেউ নন। যুব জামায়াতে নেতৃত্ব শুধু নয়, তারা কর্মীও নন। তাদের কার্যক্রম পুরোটাই অপপ্রচার।