
পরমাণু বোমা তৈরির অনুমোদন দিতে খামেনির প্রতি ইরানি এমপির আহ্বান
প্রকাশ: শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৮:২৬

সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসের শ্বাস নিয়েছেন। ছবি: এপি
ইন্দোনেশিয়ায় কয়েক মাস ধরে চলা দাবানলের ধোঁয়ায় সৃষ্ট বায়ুদূষণে সেপ্টেম্বরে আনুমানিক ৩ হাজার ৫৬০ জনের মৃত্যু হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দ্বীপরাষ্ট্রে ছড়িয়ে পড়া দাবানলের কারণে এ প্রাণহানি ঘটে বলে নতুন এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে।
হেলসিংকি-ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ‘সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার’ (সিআরইএ)-এর তথ্য অনুযায়ী, একই মাসে ইন্দোনেশিয়ার প্রায় ৫ কোটি ৭৮ লাখ মানুষ বিপজ্জনক মাত্রার দূষিত বাতাসের শ্বাস নিয়েছেন।
বৃহস্পতিবার সিআরইএ-এর এক বিবৃতিতে জানানো হয়েছে, ইন্দোনেশিয়ায় বন ও জমিতে অগ্নিকাণ্ডের কারণে বায়ুর গুণমান আরও খারাপ হওয়ায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রায় ৩ হাজার ৫৬০ মানুষের প্রাণহানি ঘটেছে, যা আগস্ট মাসের তুলনায় দ্বিগুণ।
সিআরইএ’র এই গবেষণায় কয়েক দিনের মধ্যে পিএম ২.৫ দূষণের কারণে কত মানুষের মৃত্যু হয়েছে, তার হিসাব তুলে ধরা হয়েছে। পিএম ২.৫ কণাগুলো এতটাই ক্ষুদ্র যে সেগুলো ফুসফুস বা রক্তপ্রবাহে প্রবেশ করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এগুলোর সংস্পর্শে আসা অসুস্থতা ও অকাল মৃত্যুর ঝুঁকি বাড়ায়।
সিআরইএ’র প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আনুমানিক সংখ্যা সবচেয়ে বেশি ছিল বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে। এ ছাড়া জাভা ও সুমাত্রা দ্বীপ এবং দেশটির পূর্বাঞ্চলেও প্রাণহানির সংখ্যা তুলনামূলক বেশি ছিল।
গবেষকরা দাবানল-বহির্ভূত দূষণের বিষয়টিও খতিয়ে দেখেছেন—যা মূলত শহরাঞ্চলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা ও পরিবহন ব্যবস্থা থেকে সৃষ্টি হয়। গবেষণায় দেখা গেছে, সেপ্টেম্বর মাসে এই দূষণের কারণে আরও ১ হাজার ৭৫০ জনের মৃত্যু হয়েছে। ফলে প্রায় ২৯ কোটি জনসংখ্যার দেশটিতে সেপ্টেম্বরে বায়ুদূষণে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৩১০ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই ইন্দোনেশিয়ায় দূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক পিএম২.৫ সীমা অতিক্রম করেছে জাতীয় পর্যায়ে সাত গুণের বেশি। সুমাত্রায় এই মাত্রা ছিল ১০ গুণ এবং বোর্নিও দ্বীপের কালিমন্তানে উদ্বেগজনকভাবে ২৪ গুণ বেশি।’ এ ছাড়া দেশজুড়ে তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের ৩ লাখ ৩০ হাজারেরও বেশি ঘটনা নথিভুক্ত করা হয়েছে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড