
কৃষিঋণ মওকুফে ১৪ লাখ কৃষকের মুখে হাসি, অর্থনীতিতে নতুন গতি

বজ্রপাত। সংগৃহীত ছবি
পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৫টার দিকে ইউনিয়নের সোনাপাতিল বিল এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে সোনাপাতিল বিলে মাছ ধরতে যান একদল বাসিন্দা। হঠাৎ আবহাওয়ার পরিবর্তন ঘটে বৃষ্টি শুরু হলে তারা বিল থেকে উঠে বাড়ির উদ্দেশে রওনা দেন। এ সময় প্রবল বজ্রপাত হলে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় এবং আরও অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পরিস্থিতি তদারকি করছে এবং নিহত ও আহতদের পরিচয় শনাক্তসহ সার্বিক সহায়তা কার্যক্রমে কাজ করছে।