
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড
বাংলাদেশ
প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১৫:৪৪

মৃত্যুর কারণ উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। ছবি: সংগৃহীত
ফরিদপুরের বোয়ালমারীতে ভাড়া বাসা থেকে অলিভ বিশ্বাস (৩৮) নামে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকার ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত অলিভ বিশ্বাস মাগুরা জেলার শালিখা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে। তিনি বোয়ালমারী উপজেলার জয়পাশা শাখায় ব্র্যাকের হিসাবরক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সাপ্তাহিক ছুটিতে অলিভের কক্ষের সঙ্গী ও সহকর্মী অমরেন্দ্র মণ্ডল নিজ বাড়িতে যান। শনিবার সকাল ৮টার দিকে তিনি ভাড়া বাসায় ফিরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে অলিভকে একাধিকবার ফোন করেও কোনো সাড়া পাননি। এরপর আশপাশের লোকজনকে ডেকে বিষয়টি জানান তিনি।
পরে স্থানীয় লোকজনের সহায়তায় কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে সিলিং ফ্যানের সঙ্গে অলিভের ঝুলন্ত মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে অলিভের মরদেহ উদ্ধারের সময় পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমার মৃত্যুর জন্য আমি দায়ী। অনলাইন গেমের কারণে আজ আমার জীবন দিতে হলো, বোন আমাকে মাফ করে দিছ। তোদের কথা না শোনার কারণে আজ আমার জীবন দিতে হলো। বাবা-মার কথা খুব মনে পড়ছে। আমি আমার জীবনের পরাজয় মেনে নিতে পারলাম না। তাই জীবন দিয়ে শেষ করলাম।’
পুলিশ পরিদর্শক আরো জানান, চিরকুটে অনলাইন গেমের কথা উল্লেখ রয়েছে। তবে অনলাইন গেম বা জুয়া তার মৃত্যুর কারণ কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।