
ইঞ্জিন রেখেই ছুটলো বগি, ১ ঘণ্টা পর উদ্ধার

নিহত রায়হান ও দণ্ডপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আকবর। ছবি: সংগৃহীত
সিলেটের বন্দরবাজারে পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার রায়ে প্রধান আসামী তৎকালীন ফাঁড়ি ইনচার্জ বরখাস্তকৃত এসআই আকবর হোসেন ভূঁইয়াকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ মুন্সী বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেছেন।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এ তথ্য নিশ্চিত করে জানান, রায়ে পুলিশের অপর দুই সদস্য কনস্টেবল টিটু চন্দ্র দাস ও কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। অন্য তিন আসামির মধ্যে বহিষ্কৃত এসআই আশেক এলাহী, এসআই হাসান উদ্দিন ও সাংবাদিক আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগর পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে আখালিয়ার বাসিন্দা রায়হান আহমদকে (৩৪) নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ১২ নভেম্বর রায়হানের স্ত্রী তামান্না আক্তার তান্নি কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন। এই রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে আকবরের ফাঁসি কার্যকরের দাবি জানান রায়হানের মা।
মামলার রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে আপিল করার কথা জানান আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন শামীম।
মামলার ছয় আসামির মধ্যে বহিস্কৃত এসআই আশেক এলাহী ছাড়া পাঁচজন উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পলাতক রয়েছে।