
জাপানের ‘ও-সোজি’ মডেলে যাচ্ছে ডিসি ফরিদার ‘ক্লিন স্কুল টিম’
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৯

মো. রাসেল (৪০)। ফাইল ছবি
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া দুই জনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে নিখোঁজ রাসেলের মরদেহ উদ্ধার করে মাওয়া নৌ পুলিশ।
এর আগে মঙ্গলবার (২৭ অক্টোবর) একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত দুজন হলেন-শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের অফিস সহায়ক মো. মারুফ (৪০) ও গাড়ি চালক মো. রাসেল (৪০)। মারুফের বাড়ি ঢাকার খিলগাঁওয়ে। রাসেলের বাড়ি বরগুনা জেলার আমতলী উপজেলার গুলশাখালী এলাকায়।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শরীফ ল্যান্ডমার্ক লিমিটেডের আটজন কর্মী পদ্মা সেতুর ৪ নম্বর পিলারের কাছে নদীতে গোসল করতে নামেন। তাদের মধ্যে ছয় জন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও রাসেল নিখোঁজ হন। ওই দিন দুপুর ২টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনে এ খবর আসে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার মারুফের মরদেহ উদ্ধার করা হয়। এরপর নিখোঁজ রাসেলের সন্ধানে অভিযান অব্যাহত ছিল।
মাওয়া নৌ পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৪০ মিনিটের দিকে পদ্মা সেতু থেকে পূর্ব দিকে প্রায় ৬ কিলোমিটার দূরে লৌহজংয়ের বড় নওপাড়া পুরাতন লৌহজং থানা জামে মসজিদের প্রায় ১০০ মিটার পূর্বে পদ্মা নদীতে রাসেলের মরদেহ ভাসতে দেখা যায়। পরে মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মালেক খসরু খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
দুই জনের মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে নিখোঁজদের সন্ধানে পরিচালিত উদ্ধার অভিযান শেষ হয়েছে বলেও জানান তিনি।