
নভেম্বর এলেই আতঙ্কে কাটে উপকূলবাসীর, বেড়িবাঁধের উপর নেই ভরসা
বাংলাদেশ
মহানগর ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০:৩০

আসিফ নজরুল। ফাইল ছবি
অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
বুধবার (১১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে মোবাইল ফোন ছিনতাইয়ের বিষয়টি জানিয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে আসিফ নজরুল লেখেন, আমার গাড়ির জানালা খোলা ছিল। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেল একটা ছেলে। এটা আজ রাত ৭টা ৩০ মিনিটের দিকের ঘটনা।
ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
একই সঙ্গে তার ব্যবহৃত ০১৭৩****৬২৬ নম্বর অথবা অন্য কোনো মাধ্যমে কেউ টাকা দাবি, হুমকি কিংবা সন্দেহজনক বার্তা পাঠালে তাতে সাড়া না দেয়ার অনুরোধ জানিয়েছেন আসিফ নজরুল।
সবশেষে পোস্টে নিজের অসতর্কতার কারণে এমন ঘটনা ঘটেছে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন সাবেক এই উপদেষ্টা। পাশাপাশি ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
প্রাসঙ্গিক: