
কুড়িগ্রাম জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ
প্রতিবেদক, কুড়িগ্রাম
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১:২১

ঢুষমারা থানা, কুড়িগ্রাম। ছবি: সংগৃহীত
সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার অষ্টমীরচর ইউনিয়নের ডাটিয়ারচর পুরাতন বাজার এলাকার এ ঘটনায় ঢুষমারা থানায় মামলাটি দায়ের করা হয়।
রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ। অভিযুক্ত মতিবর ফকির একই এলাকার বাসিন্দা।
পুলিশ ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন দেখা দিলে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকের কাছে নেয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে সে প্রায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে নিশ্চিত হওয়া যায়। এরপর পরিবারের পক্ষ থেকে আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত হয়। তবে পরিবারের অভিযোগ, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি সালিশের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালান এবং থানায় যেতে নিরুৎসাহিত করেন।
কিশোরীর মামা বলেন, ‘আমরা মূল অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। পাশাপাশি যারা ঘটনাটি ধামাচাপা দিতে ও বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছে, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হোক।’
ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘ধর্ষণের অভিযোগে নিয়মিত মামলা করা হয়েছে। ভুক্তভোগীর মেডিকেল প্রতিবেদন পাওয়া গেছে। অভিযুক্তকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।’