
সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহও উদ্ধার, মৃতের সংখ্যা ৫
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ২২:২০

খুলনার জিন্নাহপাড়া এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুশি (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লবণচরা থানার জিন্নাহপাড়া টাওয়ার গলির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বাসা থেকে বের হলে আগে থেকে ওত পেতে থাকা ৪ থেকে ৫ জন দুর্বৃত্ত খুশিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথায় গুলি লাগে। পরে দুর্বৃত্তরা মোটরসাইকেলে করে পালিয়ে যায়।
স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন বলেন, কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশের প্রাথমিক ধারণা, মাদককে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। নিহত খুশি জিন্নাহপাড়া এলাকার ব্লেড বাবুর স্ত্রী।