
অসদাচরণের অভিযোগে লালমনিরহাটে যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আরিফুল ইসলাম সাময়িক বরখাস্ত
প্রতিবেদক, খুলনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১৯:৪৩

খুলনায় গ্রেফতার হওয়া ২ ব্যক্তি। ছবি: সংগৃহীত
খুলনায় ছিনতাইকালে পুলিশ পরিদর্শক শাহ আলমকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখমের মামলায় মিরাজ ওরফে স্পিকার মিরাজ (৩৯) ও তার সহযোগী মো. ইব্রাহিম গাজীকে (৪২) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর সোনাডাঙ্গা থানার কলাবাগান ও সদর থানার টুটপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এসআরবি-৬-এর স্পেশাল কোম্পানি।
গ্রেফতার মিরাজ নগরীর হাজী মহসিন রোড এলাকার ফারুক মিয়ার ছেলে। ইব্রাহিম গাজী টুটপাড়ার সরকারপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে।
এসআরবি-৬-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজন ঘটনার সঙ্গে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে সংস্থাটি।
মামলার এজাহারের বরাতে এসআরবি জানায়, গত ৯ অক্টোবর খুলনা জেলার সার্কেল অফিসে কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলম (৪৩) রিকশায় পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে নগরীর কলেজিয়েট স্কুলের সামনে তিনজন ছিনতাইকারী তার পথরোধ করে। তারা শাহ আলমের কাছে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কব্জির ওপর কুপিয়ে গুরুতর জখম করে।
খবর পেয়ে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সোনাডাঙ্গা থানার একটি টহল দলের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাকে। হাতের আঘাত গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে পাঠান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন শাহ আলম।
এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখায় কর্মরত উপপরিদর্শক মো. আওয়াল হোসেন বাদী হয়ে খুলনা সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করেন।
এসআরবি আরও জানায়, অপরাধের রেকর্ড পর্যালোচনায় মিরাজের বিরুদ্ধে খুলনা সদর ও আড়ংঘাটা থানায় গুরুতর আঘাত, চুরি ও ডাকাতির একাধিক মামলার তথ্য পাওয়া গেছে। ইব্রাহিম গাজীর বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তথ্য রয়েছে। গ্রেফতার দুজনকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।