
সেনা ও ভারী সরঞ্জাম পরিবহনে সক্ষমতা বাড়াবে এলসিটি : সহকারী নৌবাহিনী প্রধান
প্রতিবেদক, লালমনিরহাট
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী বামনদল সীমান্ত। ছবি: সময় সংবাদ
লালমনিরহাটের পাটগ্রামের সীমান্ত পথে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে পুশইনের চেষ্টা করা হয়। তবে বর্তমানে ওই ১২ জন ভারতের অভ্যন্তরে সীমান্তের কাছে অবস্থান করছেন।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অবস্থান নেয় বিজিবি। তাদের বাধায় বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাদের বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শাহিনুল ইসলাম পিএসসি ইঞ্জিনিয়ার্স। তিনি জানান, বিএসএফের পুশইনের চেষ্টার প্রতিবাদ জানিয়ে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।