
দুই বছরেও উদ্ধার হয়নি লুট হওয়া ২১ আগ্নেয়াস্ত্র, ঝুঁকিতে জননিরাপত্তা
মহানগর ডেস্ক
প্রকাশ: ৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৬

বুধবার (৭ অক্টোবর) এনটিভির নতুন বার্তা প্রধান ফকরুল আলম কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক আশফাকউদ্দিন আহমেদ।
বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির নতুন বার্তা প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ফকরুল আলম খান (কাঞ্চন)। বেশ কয়েক বছর ধরে একই প্রতিষ্ঠানে প্রধান বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তিনি।
বুধবার (৭ অক্টোবর) এনটিভির ব্যবস্থাপনা বিভাগ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে এই নতুন দায়িত্ব দেয়া হয়।
দায়িত্ব প্রদান অনুষ্ঠানে এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী এবং ব্যবস্থাপনা পরিচালক আশফাকউদ্দিন আহমেদ নতুন বার্তা প্রধান ফকরুল আলম কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এনটিভির শীর্ষ কর্মকর্তারা আশা প্রকাশ করেন যে তার অভিজ্ঞ নেতৃত্বে বার্তা বিভাগ আগামী দিনে আরও গতিশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে।
অনুষ্ঠানে এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন। পরে বার্তা বিভাগের সহকর্মীরাও নতুন বার্তা প্রধানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ফকরুল আলম কাঞ্চন এনটিভির প্রধান বার্তা সম্পাদক হওয়ার আগে দীর্ঘদিন প্রতিষ্ঠানটির ‘চিফ অব করেসপন্ডেন্ট’ হিসেবে দায়িত্ব পালন করেছেন।