
সম্পত্তি দখল: সাবেক ডিসি ইব্রাহিমসহ ৪ জনের সম্পদের খোঁজে চিঠি দিল দুদক
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ৮:৭

গ্রেফতার শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহ।
জাতীয় সংসদের সাবেক হুইপ ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী (এপিএস) শাহ্ মোহাম্মদ ওয়ালী উল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলামের নেতৃত্বে আড়াইহাজার থানা পুলিশের একটি দল এ অভিযান চালায়।
মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেফতার ওয়ালী উল্লাহ নরসিংদীর রায়পুরা উপজেলার শিবপুর গ্রামের মো. আব্দুল্লাহর ছেলে। তিনি আড়াইহাজারে বসবাস করতেন এবং সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, ওয়ালী উল্লাহকে গ্রেফতারে বেশ কয়েক দিন ধরে চেষ্টা চলছিল। তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, ওয়ালী উল্লাহ আড়াইহাজার থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন-সংক্রান্ত একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
এ ছাড়া নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
ওয়ালী উল্লাহর বিরুদ্ধে মোট কতটি মামলা রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।