
আজ লালমনিরহাট সফরে যাবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
প্রতিবেদক, পঞ্চগড়
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭

বুধবার (১৮ নভেম্বর) সকালে পঞ্চগড় জেলা মেঘের চাদরে ঢাকা পড়েছে। তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে সূর্য। ছবি: সময় সংবাদ
উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়া পরিবর্তনের সঙ্গেই ওঠানামা করছে তাপমাত্রার পারদ। রাত থেকে সকাল পর্যন্ত বইছে পাহাড়ি হিমেল বাতাস; সঙ্গে মাঝেমধ্যেই হালকা কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ।
তবে আবহাওয়ার পালা বদলে বুধবার (১৮ নভেম্বর) পঞ্চগড় জেলা মেঘের চাদরে ঢাকা পড়লেও, তাপমাত্রা কমে যাওয়ার পাশাপাশি দেখা দিয়েছে সূর্য। সকাল ৯টায় পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
সরেজমিনে দেখা গেছে, হঠাৎ আবহাওয়ার এমন পরিবর্তনে পরিবর্তন হয়েছে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল। বিশেষ করে ভোরে কাজে বের হওয়া শ্রমজীবী মানুষ, কৃষক, দিনমজুর ও নিম্নআয়ের মানুষ দুর্ভোগে পড়েছেন। এছাড়াও দিনের বেলা আবহাওয়া খানিকটা গরম থাকলেও, রাতে ঘন কুয়াশায় ঢাকা পড়ে উত্তরের এই জনপদ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জীবেন্দ্র নাথ রায় সময় সংবাদকে বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টায় ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হলেও, বুধবার সূর্য দেখা দেয়ার পাশাপাশি সকাল ৯টায় ২ ডিগ্রি কমে গিয়ে ১৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দিনের সবোর্চ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এর আগে গত এক সপ্তাহ ধরে জেলায় তাপমাত্রা ওঠানামা করেছে ১৬ থেকে ১৯ ডিগ্রির ঘরে বলেও জানান জীবেন্দ্র নাথ রায়।
প্রাসঙ্গিক: