
কুমিল্লায় ১০০ কেজি গাঁজাসহ আটকের ঘটনায় দুই যুবকের ১০ বছরের সাজা
বাংলাদেশ
প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১৯:২

বিক্ষুব্ধ স্থানীয়দের আগুনে পুড়ে যাওয়া বাস
গোপালগঞ্জে বাসচাপায় এক মোটরসাইকেল আরহী নিহত এবং ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর দুর্ঘটনা কবলিত বাসটিতে আগুন দেয় স্থানীয় বিক্ষুব্ধরা।
শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকরাম হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলীয়া এলাকায় একটি ইজিবাইক ও একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ (৪৫)। এছাড়াও আহত হন ইজিবাইকে থাকা ৩ যাত্রী।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। দুর্ঘটনার পর স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাসঙ্গিক: