
সাত দিনের টানা ছুটি শেষে সচল বেনাপোল বন্দর
খুলনা ব্যুরো
প্রকাশ: রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০:১০

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডু (৪৫) নামে এক মুদি দোকানি আহত হয়েছেন।
শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ২ নম্বর ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ধনঞ্জয় কুণ্ডু খুলনা সদর থানাধীন গাছতলা মন্দিরের পূর্ব পাশের গলির বাসিন্দা। তিনি পেশায় মুদি দোকানদার।
পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি ঘটনাস্থলে আসেন। এ সময় তারা ধনঞ্জয় কুণ্ডু ওরফে আকাশ কুণ্ডুকে লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যান। এতে তার পেটে গুলি লাগে।
পরে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে খুলনা সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, ‘কে বা কারা, কী কারণে হামলা করেছে তদন্ত করে দেখা হচ্ছে। আহত ব্যক্তির সঙ্গে কথা বলা হয়েছে, তিনি কাউকে চেনেন না।’