
শিবচরে মোটরসাইকেল চাপায় উপজেলা বিএনপি নেতা নিহত
প্রতিবেদক, নেত্রকোনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২২:৫৫

প্রতীকী ছবি। এআই
নেত্রকোনায় সড়কের পাশের একটি বাঁশঝাড় থেকে হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো অবস্থায় রোকন মিয়া (৪০) নামের এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আগের দিন দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের কান্দুলিয়া এলাকায় নেত্রকোনা-মোহনগঞ্জ সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রোকন মিয়া সদর উপজেলার লক্ষ্মীগঞ্জ ইউনিয়নের মৃত হোসেন আলীর ছেলে। তিনি একই উপজেলার মৌগাতি ইউনিয়নে বিয়ে করেছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে ওই সড়কে চলাচলকারী এক ভ্যানচালক সড়কের পাশে ভ্যান রেখে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঝোপের ভেতরে যান। এ সময় তিনি হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় একজনকে পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে নেত্রকোনা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কান্তি সরকার ও নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
ওসি আবুল খায়ের জানান, পরিবার সূত্রে জানা গেছে, রোকন ভাড়ায় রিকশা চালাতেন। বুধবার দুপুর থেকে তিনি নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। বৃহস্পতিবার মরদেহ উদ্ধারের খবর পেয়ে স্বজনরা এসে তাকে শনাক্ত করেন। তিনি কোন মালিকের রিকশা চালাতেন, তা খোঁজ নেয়া হচ্ছে। দ্রুতই ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে জানান তিনি।