
রাজধানীতে ছাত্রদলের প্রতিবাদী ‘বাইক’ মিছিল
বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২১:১৩

ফরিদপুরের ভাঙ্গায় এক্সপ্রেসওয়েতে পতাকা হাতে নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেল শোভাযাত্রায় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল। ছবি: সংগৃহীত
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় হাজারো মোটরসাইকেলে নেতাকর্মীদের নিয়ে শোডাউন করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে ভাঙ্গা গোল চত্বর থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে এ শোডাউন শুরু করেন তিনি।
এক্সপ্রেসওয়ে হয়ে পুলিয়া পর্যন্ত গিয়ে শোভাযাত্রাটি পুনরায় পুকুরিয়ায় ফিরে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।
এ সময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘একটি গোষ্ঠী বিদেশে বসে সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে ভাঙ্গাকে বা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়। তাদের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান।’
তিনি বলেন, ‘আমরা একসাথে মিলেমিশে থাকতে চাই। কোনো রকম উসকানি বা সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করবেন না। আমরা সকলে মিলে শান্তিতে থাকতে চাই। বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোরভাবে দমন করা হবে।’
শহিদুল ইসলাম বাবুল আরও বলেন, ‘আমাদের অবস্থান সন্ত্রাসের বিপক্ষে, নৈরাজ্যের বিপক্ষে এবং শান্তির স্বপক্ষে। আমরা রাজপথে রয়েছি। যাতে নিষিদ্ধ গোষ্ঠী কোনো মানুষ কিংবা যানবাহনের ক্ষতি করতে না পারে, সে কারণে আমাদের নেতাকর্মীরা মাঠে রয়েছে এবং থাকবে। আমাদের লাগাতার কর্মসূচি রয়েছে। শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে আমরা রাজপথে রয়েছি।’
প্রাসঙ্গিক: