
চুয়েটের অচলাবস্থা নিরসনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ শিক্ষা মন্ত্রণালয়ের
মহানগর ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯:৪৩

শুক্রবার থেকে রোববার পর্যন্ত টানা তিন দিনের ছুটি পাচ্ছেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত
নভেম্বরের শুরুতেই টানা তিন দিনের ছুটি পাচ্ছেনে দেশের সব স্কুল-কলেজ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং শ্যামাপূজা মিলিয়ে এ সুযোগ তৈরি হচ্ছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির বিষয়টি নির্ধারিত হবে সংশ্লিষ্ট ছুটির তালিকা অনুযায়ী।
২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ছুটির তালিকা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হবে। পরদিন ৮ নভেম্বর রোববার হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব শ্যামাপূজা অনুষ্ঠিত হবে। এর আগের দিন ৬ নভেম্বর শুক্রবার সাপ্তাহিক ছুটি। ফলে টানা তিন দিন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ ও প্রাথমিক বিদ্যালয়ে ছুটির সুযোগ তৈরি হয়েছে।
বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসায় ছুটির ভিন্নতা
তবে বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ছুটির নিয়ম ভিন্ন হতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী ছুটি নির্ধারণ করে। ফলে সব বিশ্ববিদ্যালয়ে একই সময়ে তিন দিনের ছুটি থাকবে কি না, তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ছুটির তালিকার ওপর নির্ভর করবে।
অন্যদিকে, কারিগরি ও মাদরাসা শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত ছুটির তালিকায় শ্যামাপূজার ছুটির উল্লেখ নেই। ফলে মাদরাসার শিক্ষার্থীদের জন্য এ ছুটি কার্যকর হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধিদফতরের প্রকাশিত ছুটির তালিকা অনুসরণ করা হবে।