
প্রবাসী বাংলাদেশিদের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশ: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩:৫৫

ছবিটি প্রতীকী
রংপুরের বদরগঞ্জে ট্রেনে কাটা পড়ে রাজিউর (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার টেক্সেরহাট রেলগেটের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৬২ নম্বর কমিউটার ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান রাজিউর।
তিনি বদরগঞ্জ উপজেলার ৮ নম্বর রামপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বুজরুক বাগবাড় দক্ষিণপাড়া গ্রামের আতিকুর রহমানের ছেলে। ঘটনাস্থলটি টেক্সেরহাটের ৬ নম্বর রেলগেট থেকে প্রায় ১৫০ গজ পশ্চিমে, রেললাইনের ৩৮৮/৬-৮ কিলোমিটারের মধ্যে।
এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার বলেন, পারিবারিক সূত্রে জানা গেছে, রাজিউর নেশায় আসক্ত ছিলেন এবং মানসিক রোগে ভুগছিলেন। তার মৃত্যুর বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানাকে অবহিত করা হয়েছে।
জানা যায়, রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন। পরিবারের সদস্যরা মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে গেছেন।