
সিলেট সীমান্তে অস্ত্র-গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর ২০২৬, ১৭:১০

নতুন উপজেলা গঠনের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন এলাকাবাসী। ছবি: সময় সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিনটি ইউনিয়ন ও বিজয়নগর উপজেলার একটি ইউনিয়ন নিয়ে ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ করেছেন চার ইউনিয়নের বাসিন্দারা। এ সময় জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও ও চট্টগ্রাম-সিলেট মহাসড়কের কাউতলী এলাকায় অবরোধ করে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তারা।
সোমবার (২ নভেম্বর) বেলা পৌনে ১২টা থেকে দুপুর পৌনে ১টা পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলে। এ সময় মহাসড়কের দুপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি চলাকালে রামরাইল ইউনিয়নের বাসিন্দা মো. সেলিম মিয়া ও সুলতানপুর ইউনিয়নের মোহাম্মদ মোস্তফা মিয়া ও
সিঙ্গার বিল ইউনিয়নের বাসিন্দা মো. বাবুল মিয়া বলেন, ‘বিজয়নগরকে ভেঙে নতুন থানা গঠনের জন্য কবীর আহমেদ ভূঁইয়ার এই অপতৎপড়তার বিরুদ্ধে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। কোনোভাবেই আমরা নতুন উপজেলার সঙ্গে যুক্ত হব না । আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করছি।’
এ সময় জেলা বিএনপি নেতা নুরুল হুদা সরকার জানান, এই নতুন উপজেলা গঠনের প্রতিবাদে গত কয়েকদিন ধরে চার ইউনিয়নে বিভিন্ন স্থানে ভিক্ষুক সমাবেশ করে আসছিলেন ইউনিয়নবাসী। আজ পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে চট্টগ্রাম -সিলেট মহাসড়ক অবরোধ এবং জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম বলেন, ‘বরিশল নামে নতুন এই উপজেলা গঠনের বিষয় নিয়ে জেলা বিএনপি, সদর উপজেলা বিএনপি, এমনকি ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতারা কিছুই জানেন না। অথচ আমরা প্রশাসনিক একটা চিঠির মাধ্যমে জানতে পারলাম নতুন উপজেলার গঠন নিয়ে প্রক্রিয়া চালাচ্ছেন,জেলা বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া।’
তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, ‘আমার মনে হয় না সুস্থভাবে উনি কোনো চিন্তাভাবনা করে করছেন। আমরা মনে করি এটি কেবল কবীর আহমেদ ভূঁইয়ার ব্যক্তিগত ইচ্ছার প্রতিফলন। চার ইউনিয়নের একজনের সঙ্গেও তিনি কোনো পরামর্শ করেন নাই। যার কারণে জনগণ তার সিদ্ধান্ত মেনে নেয় নাই। তারা বিক্ষুব্ধ হয়ে উঠেছে।’
উপজেলা গঠনের প্রচেষ্টাকে তিনি নিছক খামখেয়ালীপনা বলে উল্লেখ করেন তিনি বলেন, ‘যদি নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া বাতিল করা না হয় বৃহত্তর আন্দোলন হবে। ব্রাহ্মণবাড়িয়ায় স্থলপথ, নৌ-পথ, সড়ক পথ, রেলপথ অবরোধ করে জনগণ তাদের দাবি আদায় করবে।’
এ ব্যাপারে জেলা প্রশাসক কার্যালয়ে থাকা বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন জানান, বিজয়নগর উপজেলার সিঙ্গার বিলকে ভেঙে নতুন উপজেলা গঠনের প্রক্রিয়া সম্পর্কে ইউনিয়নবাসী কেউ কিছু জানেন না। তাই আমরা ব্রাহ্মণবাড়িয়া সদরের তিন ইউনিয়ন এবং বিজয়নগর উপজেলার এক ইউনিয়নের জনগণের পক্ষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। এর মাধ্যমে আমরা চার ইউনিয়নবাসী আমাদের দাবির বিষয়টি স্মারকলিপির মধ্যে উল্লেখ করেছি।
তিনি আরও জানান, এ সময় জেলা প্রশাসক জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতি একমত পোষণ করেছেন। উনি বলেছেন, একজন ব্যক্তির জন্য একটি উপজেলা হতে পারে না। অজপাড়া একটি গ্রাম বরিশল। সেই গ্রামে উপজেলা হওয়ার মত বাস্তবতা নেই। উনি আমাদের জনগণের দাবি টুকু উনার প্রতিবেদনে তুলে ধরবেন। আমরা উনাকে বলেছি, জনগণের দাবি যদি আপনি না মানেন সেই দায় দায়িত্ব আপনাকে নিতে হবে।
এ দিকে ঘেরাও কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ জনতা জেলা প্রশাসকের কার্যালয়ের প্রধান ফটকে হামলা ও ভাঙচুরের চেষ্টা করেন। তবে কলাপসিবল গেট বন্ধ থাকার কারণে তারা ভেতরে প্রবেশ করতে পারেননি।
অপরদিকে অবরোধ কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ জনতার একটি অংশ শহরের কাউতুলি মোড় এবং জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চট্টগ্রাম-সিলেট মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে জেলা বিএনপি শীর্ষ নেতারা জেলা প্রশাসক মো. আবু সাঈদের সঙ্গে এ নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে জেলা প্রশাসক তাদের দাবি বিষয়টি যথাযথ কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন আকারে পাঠাবেন বলে জেলা বিএনপি নেতাদের আশ্বস্ত করেন।
পরে জেলা প্রশাসকের আশ্বাসের প্রেক্ষিতে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শফিকুর রহমান ও বিজয়নগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন বৈঠক শেষে বিক্ষুব্ধ জনতাকে উদ্দেশ করে তাদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেন। এ সময় তারা জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জনগণের দাবি মানা না হলে রাজপথ রেলপথ অবরোধ করা হবে। এরপরই অবরোধ প্রত্যাহার করে নেন চার ইউনিয়নের সাধারণ জনগণ।
প্রাসঙ্গিক: