
আজ উদ্বোধন হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি রেল যোগাযোগ
বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ২০:৩৬

বিদেশে কম খরচে শ্রমিক পাঠাতে সরকার কাজ করছে বলে সংসদকে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি
বিদেশে কর্মী পাঠাতে ও শ্রমবাজার সম্প্রসারণে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, পাশাপাশি খরচ কমিয়ে আনতেও কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যয় দুই লাখ টাকার মধ্যে রাখার উদ্যোগ নিয়েছে সরকার।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের তারকা চিহ্নিত সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী এসব তথ্য জানান।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে সরকার সক্ষম হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশটিতে যেতে একজন কর্মীর মোট অভিবাসন ব্যয় সর্বোচ্চ দুই লাখ টাকার মধ্যে সীমিত রাখার বিষয়টি সরকার মোটামুটিভাবে নিশ্চিত করতে পেরেছে।’
তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও বাংলাদেশি শ্রমিকদের অভিবাসন ব্যয় একইভাবে সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে সরকারের আলোচনা ও উদ্যোগ অব্যাহত রয়েছে।
বিদেশে কর্মী প্রেরণে সিন্ডিকেট ফ্যাসিস্ট সরকারের সময়ে শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এই যে সিন্ডিকেটের যেই সমস্যার কথা আপনি বললেন বা মানুষকে ঠকানোর কথাটি বললেন, এটা প্রকট আকার ধারণ করেছিল পলাতক স্বৈরাচারের সময়। আমরা দেখেছি, কীভাবে তাদের লোকজন এই দেশের মানুষকে ঠকিয়ে বিদেশে নিয়ে যাওয়ার নাম করে, অর্থ আত্মসাৎ করেছে।’
তিনি আরও বলেন, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন স্বৈরাচারের তৈরি করা সিন্ডিকেটের কারণের অনেকগুলো দেশ বাংলাদেশ থেকে শ্রমিক নেয়া প্রায় বন্ধই রেখেছিল, স্থগিত করে দিয়েছিল অথবা অনেক ক্ষেত্রে স্লো করে দিয়েছিল।’
এর আগে বিকেল সোয়া ৪টায় ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। দিনের কার্যসূচি অনুযায়ী প্রথম ৩০ মিনিট প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত ছিল।
গত ৯ নভেম্বর জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়। সংসদের কার্য উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংক্ষিপ্ত এ অধিবেশন বুধবার প্রধানমন্ত্রীর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয়েছে।