
আজ লালমনিরহাট সফরে যাবেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ
প্রতিবেদক, পাবনা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৮:৫৪

বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঢাকা-পাবনা রেলপথের উদ্বোধন করবেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: সময় সংবাদ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-পাবনা রেল যোগাযোগ।
বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে এ রেলপথের উদ্বোধন করবেন রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
ঐতিহাসিক এ মুহূর্তকে ঘিরে পাবনায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে পাবনা রেলওয়ে স্টেশনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সাজানো হচ্ছে স্টেশন চত্বর, নির্মাণ করা হচ্ছে মঞ্চ। পুরো আয়োজন ঘিরে সংশ্লিষ্টদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
নতুন এ রেল যোগাযোগ চালুর মধ্য দিয়ে পাবনাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে। ঢাকা ও পাবনার মধ্যে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে বলে আশা করছেন স্থানীয়রা।
প্রাসঙ্গিক: