
অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় রাজনৈতিক মহল: শ্রমমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ
জ্বালানি কিনতে গিয়ে বাজেট বরাদ্দ শেষের পথে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, এই অবস্থায় ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদনকে গুরুত্ব দেয়া হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সচিবালয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা জানান মন্ত্রী।
তিনি বলেন, সংসদের আগামী অধিবেশনেই ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ উৎপাদন বিষয়ে আইন পাস হবে।
বাড়ির ছাদে সোলার প্যানেল বসালেই কর ছাড় পাওয়া যাবে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ছাদভিত্তিক সৌর প্যানেল স্থাপনের ক্ষেত্রে দেশের যুবকরা ব্যবসা করার সুযোগ পাবে। কর্মসংস্থান বাড়বে।
তিনি আরও বলেন, এলএনজি টার্মিনাল চ্যালেঞ্জিং হলেও, জনগণের চাহিদা বিবেচনায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হচ্ছে।