
শ্রমিক প্রতিনিধি পেলে ১ সপ্তাহের মধ্যেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রমমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:২৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ফাইল ছবি
দেশে মাটির নিচে গ্যাস থাকলেও বিগত ১৭ বছরে একটি কূপও খনন করা হয়নি বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাজধানীর বুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৬’। অনুষ্ঠানের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে এনার্জি ও পাওয়ার সেক্টরে যে অপরিবর্তিত ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, তার ভার ও দায় বাংলাদেশের মানুষকে আরও ৫০-৬০ বছর বহন করতে হবে।
কাতার থেকে এলএনজি সরবরাহ বন্ধ হওয়ায় ব্যয় বাড়ছে জানিয়ে তিনি বলেন, কাতার থেকে চুক্তি অনুযায়ী এলএনজি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে ৩০ ডলার পর্যন্ত চড়া দামে গ্যাস কিনতে হচ্ছে, যা সরকারের ব্যয়ের ওপর বড় চাপ তৈরি করেছে।
নবায়নযোগ্য জ্বালানি খাতের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের পাওয়ার মিক্সে রিনিউয়েবল বা নবায়নযোগ্য জ্বালানির অংশ ৩০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নেয়া হয়েছে। রিনিউয়েবল এনার্জির জন্য প্রয়োজনীয় সব যন্ত্রপাতি সম্পূর্ণ করমুক্ত রাখা হয়েছে।
সৌরবিদ্যুৎ নিয়ে তিনি বলেন, সোলার বসানোর ক্ষেত্রে বিভিন্ন প্রণোদনা দেয়া হয়েছে এবং ছাদের মালিকদের জন্য ভাড়ার সুব্যবস্থা করা হয়েছে। সোলার থেকে উৎপাদিত বিদ্যুৎ যাতে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে কিনতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে।